আজ, Tuesday


১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

রায়পুরের বামনীতে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
রায়পুরের বামনীতে যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

তানজিল মাহমুদ সিয়াম : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৭ নম্বর বামনী ইউনিয়ন যুবদলের আয়োজনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট ২০২৬) বিকেল ৩টায় উপজেলার বাংলাবাজার এলাকায় এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনকে ঘিরে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। পরে লক্ষ্মীপুর জেলা যুবদলের সভাপতি আবদুল আলীম হুমায়ুন উদ্বোধনী বক্তব্য দেন। রায়পুর উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর হোসেন আরমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে সঞ্চালনা করেন রায়পুর উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আকবর হোসেন সম্রাট।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়পুর উপজেলা বিএনপির সভাপতি জেড. এম. নাজমুল ইসলাম মিঠু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা বিএনপির সদস্য ও লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, রায়পুর পৌর বিএনপির সভাপতি এ.বি.এম. জিলানী, রায়পুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি শফিকুল আলম আলমাসসহ দলীয় নেতৃবৃন্দ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ ইব্রাহীম। এছাড়া বিএনপি ও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেন। কর্মী সম্মেলনে জেলা, উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল ও মহিলা দলসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সমন্বয় বৃদ্ধি এবং সাধারণ মানুষের পাশে থাকার ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় ৭ নম্বর বামনী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আলমগীর হোসেন সুপার, সাধারণ সম্পাদক বাহারুল আলম, ইউনিয়ন যুবদলের সভাপতি কাজী মহসিন, সাধারণ সম্পাদক শাহজাহান কামাল ঢালীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনকে কেন্দ্র করে বাংলাবাজার এলাকায় নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয় কর্মী সম্মেলন। উপস্থিত নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, এ সম্মেলনের মাধ্যমে ৭ নম্বর বামনী ইউনিয়ন যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com