

মোঃ জহুরুল ইসলাম : বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার ভেড়ামারায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) ভেড়ামারা উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে সংরক্ষিত নারী আসন-৩০৬-এর সংসদ সদস্য ফরিদা ইয়াসমিনের বাসভবনে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভেড়ামারা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদ মিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আনোয়ার আজিম বাবু, বাহিরচর ইউনিয়ন বিএনপি নেতা মামুনুর রশীদ লাবলু, নারী ও শিশু অধিকার সংগঠনের সদস্য সচিব কাউসার আজম, জুনিয়াদহ ইউনিয়ন বিএনপির সদস্য মীর মোহন আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিলন খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম খান রফিক ও সাহাজুল ইসলাম।
এ সময় আরও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা কৃষক দলের সদস্য ও ভেড়ামারা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রোকোনুজ্জামান রোকন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ এবং পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রফিকুল ইসলাম।
দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয়। একই সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানসহ দলের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Posted ৭:০১ অপরাহ্ণ | রবিবার, ১৬ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


