আজ, Friday


১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পারিবারিক কলহ ও অভাবের তাড়না: আলীকদমে বিষপানে তরুণের আত্মহত্যার চেষ্টা

শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬
পারিবারিক কলহ ও অভাবের তাড়না: আলীকদমে বিষপানে তরুণের আত্মহত্যার চেষ্টা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ হৃদয় চৌধুরী : বান্দরবানের আলীকদমে পারিবারিক কলহ ও চরম আর্থিক অনটনের জেরে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছে নুর মোহাম্মদ (১৯) নামে এক তরুণ। শুক্রবার (১৪ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ১নং সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের কলারঝিরি ইউনুছ মেম্বার পাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। আহত নুর মোহাম্মদ কলারঝিরি এলাকার বাসিন্দা আবুল বশর ও জহুরা খাতুন দম্পতির ছেলে।

স্থানীয় ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, নুর মোহাম্মদের বাবা আবুল বশর দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। উপার্জনক্ষম ব্যক্তির অসুস্থতায় পরিবারটিতে চরম আর্থিক সংকট ও পারিবারিক কষ্ট নেমে আসে। এ নিয়ে ভিকটিমের মা জহুরা খাতুন প্রায়ই কান্নাকাঠি করতেন। শুক্রবার দুপুরেও সাংসারিক অভাব-অনটন নিয়ে জহুরা খাতুন কান্নাকাঠি করলে নুর মোহাম্মদ মাকে কাঁদতে বারণ করে।

এ নিয়ে মায়ের সাথে কথা-কাটাকাটির একপর্যায়ে মা তাকে বকাবকি করলে ক্ষোভে ও অভিমানে নুর মোহাম্মদ বাড়ি থেকে ফসলের পোকা দমনের বিষ নিয়ে খামারবাড়ির পাশের খালের পাড়ে চলে যায়। সেখানে সবার অগোচরে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালায়।

পরবর্তীতে দুপুর দেড়টার দিকে স্বজনেরা টের পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৪৩ অপরাহ্ণ | শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com