আজ, Thursday


১৩ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সিলেটের গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষায় জমজ দু’ভাইয়ের কৃতিত্ব

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে এসএসসি পরীক্ষায় জমজ দু’ভাইয়ের কৃতিত্ব
সংবাদটি শেয়ার করুন....

গোলাম দস্তগীর খান ছামিন : সিলেট জেলার গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, জমজ দু’ভাই এবারের এসএসসি পরীক্ষায় গোল্ডেন এপ্লাস পেয়েছে। তারা হচ্ছে গোলাপগঞ্জ জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয় সিনিয়র শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও সহকারী শিক্ষিকা রোকেয়া বেগমের জমজপুত্র মোতাছাদ্দিক আলম মোয়াজ ও মুহ্তাদি আলম মায়াজ।

মোতাছাদ্দিক আলম মোয়াজ তার কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য মহান আল্লাহ শুকরিয়া আদায় করে জানায়,সে ভবিষ্যতে একজন দক্ষ ও বিশ্বমানের সফ্টওয়ার ইঞ্জিনিয়ার হতে চায়। উচ্চশিক্ষার জন্য বিদেশে ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজি বিষয়ে পড়াশোনা করে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও আধুনিক প্রযুক্তিতে দক্ষতা অর্জন করা তার লক্ষ।

অপর কৃতি শিক্ষার্থী মুহ্তাদি আলম মায়াজ তার এই সাফল্যের পেছনে মা-বাবার অক্লান্ত পরিশ্রম, অনুপ্রেরণা ও সার্বক্ষণিক সহযোগিতার পাশাপাশি শিক্ষকদের আন্তরিক দিকনির্দেশনা কথা জানিয়েছে। ভবিষ্যতে সে একজন আদর্শ চিকিৎসক হয়ে মানবসেবায় নিজেকে নিয়োজিত করতে চায়।তাদের গ্রামের বাড়ি গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর ইউনিয়নে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৩০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com