আজ, Wednesday


১২ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

কুমিল্লা দক্ষিণ জেলা বিটিএসএফের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক শাহ সাহিদ উদ্দিন

বুধবার, ১২ আগস্ট ২০২৬
কুমিল্লা দক্ষিণ জেলা বিটিএসএফের আংশিক কমিটি ঘোষণা সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক শাহ সাহিদ উদ্দিন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ তৃণমূল সাংবাদিক ফোরাম (বিটিএসএফ) কুমিল্লা দক্ষিণ জেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ ফয়েজ আহমেদকে সভাপতি এবং শাহ সাহিদ উদ্দিনকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

বিটিএসএফের চেয়ারম্যান কায়সার হাসানের পরামর্শক্রমে ১১ আগস্ট ২০২৬ তারিখে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় মহাসচিব মোঃ আল-আমিন শাওন বিষয়টি নিশ্চিত করে জানান, দ্রুত সময়ের মধ্যে কমিটির বাকি শূন্য পদগুলো পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হবে।

নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক সংগঠনের চেয়ারম্যান, মহাসচিবসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সাংবাদিকদের অধিকার, পেশাগত মর্যাদা ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ বিষয়ে কুমিল্লা দক্ষিণ জেলা বিটিএসএফের নবনির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার আদায় এবং মর্যাদা রক্ষায় সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করতে তারা দায়িত্বশীল ভূমিকা পালন করবেন। পাশাপাশি সংগঠনের নীতিমালা ও আদর্শকে সামনে রেখে সকল সাংবাদিককে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।

এদিকে, কুমিল্লা দক্ষিণ জেলা বিটিএসএফের নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দকে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৮ অপরাহ্ণ | বুধবার, ১২ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com