আজ, Saturday


৯ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

স্বচ্ছতা ও শৃঙ্খলায় কালকিনিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা

শনিবার, ০৮ আগস্ট ২০২৬
স্বচ্ছতা ও শৃঙ্খলায় কালকিনিতে ফ্যামিলি কার্ড শুমারির নিয়োগ পরীক্ষা
সংবাদটি শেয়ার করুন....

শেখ লিয়াকত আহম্মেদ : মাদারীপুরের কালকিনি উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে জনবল নিয়োগের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

গত ২৮ জুলাই প্রার্থীদের আবেদন যাচাই-বাছাই শেষে ৩০ জুলাই সকাল ১১ টায় কালকিনি উপজেলা পরিষদের অডিটোরিয়াম হলরুমে প্রথম পর্যায়ে ৫২৬ জন আবেদনকারী ব্যবহারিক পরীক্ষা অংশগ্রহন করে।ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্নদের নিয়ে যথাক্রমে গত ২, ৩,৪,৬ ই আগষ্ট হতে টানা চারদিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ভাইবা পরিক্ষার মাধ্যমে উপজেলার ১০ টি ইউনিয়নে ৯৩ জন তথ্য সংগ্রহকারী পদে ও ৯ জন সুপারভাইজার পদে উত্তীর্ন হন। উপজেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ নিয়োগ কার্যক্রমে শতভাগ স্বচ্ছতা, নিরপেক্ষতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, যোগ্য ও দক্ষ জনবল বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করার লক্ষ্যেই এ নিয়োগ প্রক্রিয়া পরিচালিত হচ্ছে। নিয়োগপ্রাপ্ত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা মাঠপর্যায়ে তথ্য সংগ্রহের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি সফলভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

তথ্য সংগ্রহকারী পদে উত্তীর্ণ প্রার্থী নিশরাত জাহান বলেন, “খুব সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। কোনো ধরনের হয়রানি বা অনিয়ম ছাড়াই পরীক্ষা দিতে পেরেছি। উত্তীর্ণ হতে পেরে আমি আনন্দিত।”

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফিন বলেন, “সরকারের নির্দেশনা অনুসারে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও শৃঙ্খলা বজায় রেখে নিয়োগ পরীক্ষা সম্পন্ন হয়েছে। যোগ্য ও দক্ষ প্রার্থীদের বাছাইয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড শুমারি কার্যক্রম সফল করতে উপজেলা প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪৩ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com