আজ, Friday


৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডার চুক্তি

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
স্বাস্থ্যসেবা সুবিধা দিতে প্রাইম ব্যাংক ও হেলথ পান্ডার চুক্তি
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে হেলথ পান্ডা লিমিটেডের সঙ্গে একটি চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি রাজধানীতে প্রাইম ব্যাংকের করপোরেট কার্যালয়ে এ চুক্তি সই অনুষ্ঠিত হয়।

এই চুক্তির আওতায় প্রাইম ব্যাংকের প্রায়োরিটি ব্যাংকিং গ্রাহকেরা হেলথ পান্ডা লিমিটেডের মাধ্যমে চীন এবং মালয়েশিয়ার বিভিন্ন স্বাস্থ্যসেবা গ্রহণে আকর্ষণীয় মূল্যছাড় উপভোগ করবেন। এর মাধ্যমে গ্রাহকেরা সাশ্রয়ী মূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা গ্রহণের সুযোগ পাবেন।

প্রাইম ব্যাংকের পক্ষে চুক্তিতে সই করেন ব্যাংকটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ভারপ্রাপ্ত প্রধান (প্রায়োরিটি ব্যাংকিং) নাহরীন কাইয়ুম। হেলথ পান্ডা লিমিটেডের পক্ষে সই করেন হেড অব বিজনেস ডেভেলপমেন্ট তাজরিয়া রিশতা রহমান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাইম ব্যাংকের হেড অব কাস্টমার প্রপোজিশনস হোসাইন মোহাম্মদ জাকারিয়া, হেলথ পান্ডার এক্সিকিউটিভ ডিরেক্টর তামিম হুসাইন, জেনারেল ম্যানেজার সানজি এস. গাজী এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৭ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com