আজ, Friday


৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা

শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
শান্তা পিনাকলে প্রিমিয়ার ব্যাংকের বোর্ড সভা
সংবাদটি শেয়ার করুন....

গণবার্তা রিপোর্ট : দি প্রিমিয়ার ব্যাংক পিএলসির নতুন প্রধান কার্যালয় শান্তা পিনাকলে স্থানান্তরের পর ব্যাংকটির প্রথম বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ডা. আরিফুর রহমান।

এ ছাড়া সভায় উপস্থিত ছিলেন- স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান মো. ফোরকান হোসেন, স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন, স্বতন্ত্র পরিচালক প্রফেসর শেখ মোর্শেদ জাহান, স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম নুরুল আলম, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ এবং বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক আ ন ম মঈনুল কবীর।

আধুনিক কর্মপরিবেশ, উন্নত প্রযুক্তিনির্ভর অবকাঠামো এবং গ্রাহকদের জন্য আরও গতিশীল ব্যাংকিং সেবা দেওয়ার প্রত্যয় নিয়ে নতুন প্রধান কার্যালয়ে যাত্রা শুরু করেছে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি।

শান্তা পিনাকলে অনুষ্ঠিত এই বোর্ড সভা ব্যাংকের নতুন অধ্যায়ের সূচনাকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com