

আসাদুজ্জামান কাজল : জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ উপলক্ষে রাঙ্গাবালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, সংবর্ধনা ও আর্থিক সহযোগিতা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতন্ত্র, দেশপ্রেম ও উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
এদিন রাঙ্গাবালী উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ নাজমুল হাসান প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। উপস্থিত অতিথিরা তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান এবং তাঁর সফল দায়িত্ব পালন কামনা করেন।
অনুষ্ঠান শেষে জুলাইযোদ্ধা পরিবারের হাতে আর্থিক সহযোগিতা তুলে দেন।

Posted ৮:০৫ অপরাহ্ণ | বুধবার, ০৫ আগস্ট ২০২৬
দৈনিক গণবার্তা | Gano Barta


