আজ, Monday

শিরোনাম
শিরোনাম

সিলেটের গোলাপগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত

বুধবার, ২৯ জুলাই ২০২৬
সিলেটের গোলাপগঞ্জে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

গোলাম দস্তগীর খান ছামিন : শিক্ষার্থীদের মধ্যে ব্যাংকিং ও আর্থিক সচেতনতা বৃদ্ধি, সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলা এবং আধুনিক ব্যাংকিং সেবার সঙ্গে ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় গোলাপগঞ্জে পূবালী ব্যাংক পিএলসির উদ্যোগে স্টুডেন্ট ব্যাংকিং ক্যাম্পেইন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার সকালে উপজেলার রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট কার্যালয়ের নির্বাহী পরিচালক খালেদ আহমদ।

পূবালী ব্যাংক পিএলসি সিলেটের প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্হাপক চৌধুরী মোঃ শফিউল হাসান এর সভাপতিত্বে ও পূবালী ব্যাংক পিএলসি গোলাপগঞ্জ শাখার ডিপুটি জুনিয়র অফিসার সায়মা সুলতানার পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী শিক্ষক মাওলানা আব্দুর রকিব ও গীতা পাঠ করেন শিক্ষার্থী ঐশ্বর্য দাস দিঘী।

স্বাগত বক্তব্য রাখেন পূবালী ব্যাংক পিএলসির উপ-মহাব্যবস্হাপক ও অঞ্চল প্রধান মোঃ ফজলুল করিম চৌধুরী,বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেট এর অতিরিক্ত পরিচালক সুধাংশু রঞ্জন দেব, কার্যালয়ের উপ-পরিচালক তানভীর আহমেদ, গোলাপগঞ্জ উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম রব্বানী মজুমদার, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের এ্যাডহক কমিটির সভাপতি সুলতান মাহমুদ, রানাপিং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মহিউদ্দিন জাকারিয়া চৌধুরী। অনুষ্ঠানের ২য় পর্বে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের উপ-পরিচালক পার্থ জ্যোতি দে-এর পরিচালনায় অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৪১ পিএম | বুধবার, ২৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com