আজ, Tuesday


২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সখীপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
সখীপুরে মোটর সাইকেলের ধাক্কায় এক ব্যক্তি নিহত
সংবাদটি শেয়ার করুন....

ফারুক হোসেন লিপু : টাঙ্গাইলের সখীপুরে আজ মঙ্গলবার সখীপুর- গোড়াই সড়কের প্রতিমা বঙ্কী মিনি স্টেডিয়াম এলাকায় বেপরোয়া এক মোটরসাইকেল চালকের ধাক্কায় এক মধ্যবয়সী ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ওই ব্যক্তি জয়নাল আবেদীন (৬০) প্রতিমা বংকী গ্রামের স্থায়ী বাসিন্দা গুনজর আলীর ছেলে। আজ সকাল সোয়া ১১ টার দিকে ওই পথচারীকে বেপরোয়া গতিতে আসা একটি মোটরসাইকেল চালক সজোড়ে ধাক্কা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় লোকজনের ভাষ্যমতে ওই মোটরসাইকেলে চালকসহ তিনজন আরোহী ছিল। কিন্তু ওই মোটরসাইকেলের চারজন আরোহী ব্যক্তিকে সনাক্ত করা সম্ভব হয়নি। তারা অতি দ্রুত ঘটনাস্থল থেকে মোটরসাইকেল ফেলে রেখে অন্যত্র কোথাও চলে গিয়েছে বলে জানা গেছে।

সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: হেলাল উদ্দিন আহমেদ পিপিএ বলেন, ওই মৃত ব্যক্তির প্রাথমিক সুরতহাল সম্পন্ন করা হয়েছে। নিহতের পরিবারের স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ওই মৃত ব্যক্তির মরদেহ পরিবারের সদস্যদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৩৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com