আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গোলাগুলিতে নিহত দুই, শিশুসহ আহত কয়েকজন

সোমবার, ২৭ জুলাই ২০২৬
সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে গোলাগুলিতে নিহত দুই, শিশুসহ আহত কয়েকজন
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: সিয়াটলের মেয়র কেটি উইলসন এক বিবৃতিতে জানান, এ ঘটনায় দুই সন্দেহভাজনকে পুলিশ হেফাজতে নিয়েছে যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ফুড ফেস্টিভ্যালে বন্দুকধারীদের গুলিতে দুজন নিহত এবং দুই বছর বয়সী এক শিশুসহ কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টার পর এ ঘটনা ঘটে। ঘটনাস্থলটি শহরের বিখ্যাত স্পেস নিডল থেকে মাত্র এক ব্লক দূরে। খবর সিএনএন। ফায়ার ডিপার্টমেন্টের এক বিবৃতিতে বলা হয়, ঘটনাস্থলেই দুজনকে মৃত ঘোষণা করা হয়। আহত চারজনকে হাসপাতালে নেয়া হয়েছে, যাদের মধ্যে সবচেয়ে কম বয়সী দুই বছরের এক শিশু। এছাড়া এক নারী হাসপাতালে যেতে অস্বীকৃতি জানান।গান ভায়োলেন্স আর্কাইভের তথ্যানুযায়ী, চলতি বছরে যুক্তরাষ্ট্রে এটি অন্তত ২৭১তম ‘মাস শুটিং’। সংস্থাটি এমন ঘটনাকে মাস শুটিং হিসেবে গণ্য করে, যেখানে চারজন বা তার বেশি ব্যক্তি গুলিবিদ্ধ হন। সিয়াটল পুলিশ জানায়, গুলিবর্ষণের সময় সিয়াটল সেন্টারে বার্ষিক ‘বাইট অব সিয়াটল’ খাদ্য উৎসব চলছিল। হারবারভিউ মেডিকেল সেন্টার জানায়, সেখানে নেয়া চারজন রোগীই গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে এক নারীর অবস্থা আশঙ্কাজনক। বাইট অব সিয়াটল’ উৎসবে অংশ নেন শত শত স্থানীয় বিক্রেতা। সঙ্গে থাকে লাইভ মিউজিক পরিবেশনা। ৭৪ একরজুড়ে বিস্তৃত সিয়াটল সেন্টারকে শহরের নাগরিক, শিল্প ও পারিবারিক বিনোদনের কেন্দ্র হিসেবে বর্ণনা করা হয়। এখানে প্রতি বছর স্পেস নিডল ও শহরের বৃহত্তম অ্যারেনাসহ বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে এক কোটি ২০ লাখের বেশি মানুষ অংশ নেন। তবে গতকালে ঘটনাটির কারণ সম্পর্কে এখনো জানা যায়নি। মেয়র কেটি উইলসন এ ঘটনাকে ‘ভয়াবহ সহিংসতা’ উল্লেখ করে বলেন, সংস্কৃতি, সম্প্রীতি ও আনন্দ উদ্‌যাপনের জন্য আয়োজিত একটি সমাবেশ কীভাবে গুলিবর্ষণের ঘটনায় পরিণত হলো, তা বোঝার চেষ্টা করা হচ্ছে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:০৭ পিএম | সোমবার, ২৭ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com