আজ, Monday


২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: নিজস্ব অর্থায়নে ঝুলন্ত সেতু নির্মাণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সওদাগর

সোমবার, ২৭ জুলাই ২০২৬
মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত: নিজস্ব অর্থায়নে ঝুলন্ত সেতু নির্মাণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন সওদাগর
সংবাদটি শেয়ার করুন....

রায়হান উদ্দিন নিজামী : বান্দরবানের থানচি বাজার থেকে দক্ষিণে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের দুর্ভোগ দূর করতে নিজস্ব অর্থায়নে একটি ঝুলন্ত সেতু সম্পূর্ণ নির্মাণ করেছেন থানচি বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জনাব জসিম উদ্দিন সওদাগর।

এই সেতুর মাধ্যমে গ্রামের মাদ্রাসা, মসজিদ, স্কুল এবং থানচি বাজারে মানুষের চলাচল সহজ হয়েছে। একই সঙ্গে গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন থানচি সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজে যাতায়াতের জন্য এই পথ ব্যবহার করে।

সম্প্রতি বন্যার পানিতে পূর্বের ঝুলন্ত সেতুটি ভেঙে গেলে এলাকাবাসী চরম দুর্ভোগে পড়ে। এর আগে সেতু সংস্কারের জন্য সরকারিভাবে ১,৫০০ কেজি চাল ও ১,৫০০ কেজি গম বরাদ্দ দেওয়া হয়েছিল, যা আবুল কালাম নামক এক ব্যক্তির কাছে সংস্কারকাজের জন্য হস্তান্তর করা হয়। তবে এলাকাবাসীর অভিযোগ, সংস্কারের কাজ যথাযথভাবে সম্পন্ন না করে বরাদ্দের অপব্যবহার করা হয় এবং প্রকৃত সংস্কার না হওয়ায় এলাকাবাসীকে দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে হয়।

পরবর্তীতে বন্যায় সেতুটি সম্পূর্ণ ভেঙে গেলে কোনো সরকারি সহায়তার অপেক্ষা না করে মানবিক দায়িত্ববোধ থেকে নিজস্ব অর্থায়নে নতুন ঝুলন্ত সেতু নির্মাণ করে এলাকাবাসীর যাতায়াতের নিরাপদ ব্যবস্থা নিশ্চিত করেন জনাব জসিম উদ্দিন সওদাগর।

এলাকাবাসী তাঁর এই মহৎ ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন এবং সমাজের সামর্থ্যবান ব্যক্তিদেরও মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
advertisement

Posted ১১:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ২৭ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com