আজ, Saturday


২৬শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ভাগার স্থানান্তরের দাবিতে মানববন্ধন

শনিবার, ২৫ জুলাই ২০২৬
ঙ্গী চেরাগ আলীতে প্রস্তাবিত ময়লার ভাগার স্থানান্তরের দাবিতে মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল শ্রাবন : গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাঝখানে প্রস্তাবিত ময়লার ডাম্পিং স্টেশন অন্যত্র স্থানান্তরের দাবিতে মানববন্ধন করেছে ইন্ডাস্ট্রিয়াল গ্রিন সোসাইটি। মানববন্ধনে অংশ নেওয়া সাধারণ জনগনরা বলেন, ব্যস্ততম ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বা মাঝামাঝি এলাকায় ময়লার ডাম্পিং স্টেশন স্থাপন করা হলে দুর্গন্ধ, পরিবেশ দূষণ ও জনস্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি তৈরি হবে। একই সঙ্গে শিল্পাঞ্চলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পথচারী, স্থানীয় বাসিন্দা ও বিভিন্ন শিল্প-কারখানার শ্রমিকদের দুর্ভোগ বাড়বে।

বক্তারা আরও বলেন, টঙ্গীর চেরাগ আলী এলাকা দেশের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল। প্রতিদিন হাজার হাজার যানবাহন ও অসংখ্য মানুষ এই মহাসড়ক ব্যবহার করেন। এমন গুরুত্বপূর্ণ স্থানে ময়লার ডাম্পিং করলে পরিবেশগত ভারসাম্য নষ্ট হওয়ার পাশাপাশি যান চলাচলেও বিরূপ প্রভাব পড়বে। তারা অবিলম্বে প্রস্তাবিত ডাম্পিং স্টেশনটি জনবসতি ও শিল্পাঞ্চল থেকে দূরে পরিবেশসম্মত স্থানে স্থানান্তরের দাবি জানান।

অন্যথায় বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও হুঁশিয়ারি দেন। উল্লেখ্য, টঙ্গীর চেরাগ আলী এলাকায় মহাসড়কের পাশে বর্জ্য ফেলার বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে দীর্ঘদিন ধরে উদ্বেগ রয়েছে। দুর্গন্ধ, পরিবেশ দূষণ এবং জনদুর্ভোগের কারণে বিষয়টি নিয়ে বিভিন্ন সময়ে প্রতিবাদ ও দাবি উঠে এসেছে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৯ অপরাহ্ণ | শনিবার, ২৫ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com