আজ, Thursday


২৩শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজার ​শেরপুরে সাত লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ২

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
মৌলভীবাজার ​শেরপুরে সাত লাখ টাকার ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, আটক ২
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া, ​মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় পণ্যসহ দুই যুবককে আটক করা হয়েছে। এ সময় চোরাচালানে ব্যবহৃত একটি ঢাকাগামী ডিআই পিকআপ জব্দ করে পুলিশ।
​বৃহস্পতিবার (২৩ জুলাই, ২০২৪) ঢাকা-সিলেট মহাসড়কের শেরপুর গোলচত্বর এলাকার ‘ভাই ভাই হোটেল’-এর সামনে অভিযান চালিয়ে এসব পণ্য উদ্ধার করা হয়।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শেরপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস দল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় ত্রিপল দিয়ে মোড়ানো একটি সন্দেহভাজন ঢাকাগামী ডিআই পিকআপকে (রেজিস্ট্রেশন নম্বর: ঢাকা মেট্রো-ন- ১৯-০৬২৭) সিগন্যাল দিয়ে আটক করা হয়। পরবর্তীতে গাড়িটিতে তল্লাশি চালিয়ে ৭ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা সমমূল্যের অবৈধ ভারতীয় ‘কাবেরী’ মেহেদী (Kaveri Mehendi Cone) এবং ‘প্রভুজী ভুজিয়াওয়ালা’ ব্র্যান্ডের সোন পাপড়ি (Soan Papdi) উদ্ধার করা হয়।
​অভিযানের সময় গাড়িতে থাকা দুই পাচারকারীকে আটক করে পুলিশ।
আটকরা হলেন: ​ইমরান আহমদ (৩০): সিলেট জেলার গোয়াইনঘাট থানার গোরাগ্রামের ইসমাইল আলীর ছেলে।
​আল আমিন (২৫): একই জেলার গোয়াইনঘাট থানার হাদারপাড় এলাকার আতাউর রহমানের ছেলে।
​শেরপুর পুলিশ ফাঁড়ির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা এসব চোরাচালানের মূল হোতাদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে মৌলভীবাজার সদর মডেল থানার নিয়ন্ত্রণাধীন শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ ওবায়দুল্লাহ বলেন এই ধরণের বিশেষ অভিযান ভবিষ্যতেও জারি থাকবে।
Facebook Comments Box
advertisement

Posted ৭:০৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com