
রিপন মিয়া, মৌলভীবাজার প্রতিনিধি:
বৃহস্পতিবার রাতে শহরের একটি অভিজাত হোটেলে এ আয়োজন সম্পন্ন হয়।
প্রেসক্লাবের সভাপতি সরওয়ার আহমদের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তর ও এসএটিভির জেলা প্রতিনিধি হোসাইন আহমদ এর সঞ্চালনায় আয়োজিত সাংস্কৃতিক আড্ডা ও ঈদ পূর্ণমিলনীতে অতিথি ও মৌলভীবাজার প্রেসক্লাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা অংশ গ্রহণ করেন।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক, কলামিস্ট ও সমাজসেবক মতিন বক্স এবং লেখক, ক্রীড়াবীদ ও সমাজসেবক এডভোকেট এইচ এম মোশতাক আহমদ মম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি ও সাপ্তাহিক দেশপক্ষ সম্পাদক মৌসুফ এ চৌধুরী, সাধারণ সম্পাদক এডভোকেট নুরুল ইসলাম সেফুল, সাবেক সাধারণ সম্পাদক ও দেশটিভির নিজস্ব প্রতিবেদক সালেহ এলাহি কুটি, ডেইলি অবজারভারের জেলা প্রতিনিধি অসুক কুমার দাশ, দৈনিক সমকালের জেলা প্রতিনিধি নুরুল ইসলাম, বাংলাদেশের আলো এর জেলা প্রতিনিধি মো: মাসুদ আহমদ, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি আব্দুল আজিজ, প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এস এম মেহেদী হাসান, সাপ্তাহিক মনুবার্তা সম্পাদক মো. জসিম উদ্দিন, সাপ্তাহিক পূর্বদিক সম্পাদক মুজাহিদ আহমদ, সাপ্তাহিক পূর্বদিকের সহযোগী সম্পাদক সালাহউদ্দিন ইবনে শিহাব, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি আফরোজ আহমদ, দৈনিক খবরপত্রের জেলা প্রতিনিধি শ ই সরকার জবলু, সাপ্তাহিক মুক্তকথার ভারপ্রাপ্ত সম্পাদক মামুনুর রশিদ মহসিন, এনটিভি ইউরোপ এর মৌলভীবাজার প্রতিনিধি শাহনেওয়াজ চৌধুরী সুমন, জিটিভি ও কালবেলার জেলা প্রতিনিধি আশরাফ আলী, আলোকিত সকালের প্রতিনিধি আমির হোসেন, সময় টেলিভিশনের ক্যামেরাপার্সন মো: ইয়ারূপ আহমদ, দেশকন্ঠের জেলা প্রতিনিধি রোমান আহমদ, বাংলাদেশ সমাচারের প্রতিনিধি রিপন মিয়া, ডেইলি ক্যাম্পাস ও দৈনিক জাগ্রত সিলেট এর জেলা প্রতিনিধি অলি আহমদ মাহিন সহ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, স্থায়ী সদস্য ও প্রাথমিক সদস্যরা অংশ গ্রহণ করেন।
সাংস্কৃতিক আড্ডায় গান পরিবেশন করেন মৌলভীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী মোহাম্মদ নুরুজ্জামান। প্রেসক্লাবের সদস্যরাও গান পরিবেশন করেন।