আজ, Wednesday


১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ইসলামপুরে ফাইনাল ফুটবল খেলা বিবাহিত গর্জন বনাম অবিবাহিত বিসর্জন

বুধবার, ১০ জুন ২০২৬
ইসলামপুরে ফাইনাল ফুটবল খেলা বিবাহিত গর্জন বনাম অবিবাহিত বিসর্জন
সংবাদটি শেয়ার করুন....

মশিউর রহমান টুটুল : গ্রামবাংলার ঐতিহ্যবাহী বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল ফাইনাল প্রতিযোগিতা উৎসমুখর আনন্দঘন পরিবেশে জামালপুরের ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়নে কড়ইতলা মোল্লা বাজার ফুটবল প্রতিযোগিতা বিবাহিত গর্জন বনাম অবিবাহিত বিসর্জন খেলা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল মঙ্গলবার (৯ জুলাই ২৬) বিকালে কড়ই তলা মোল্লা বাজার সংলগ্ন মাঠ প্রঙ্গনে ইউনিয়ন যুবদলের আয়োজনে জয়নাল আবেদীন মাষ্টারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, সম্ভাব্য ১০ নং গাইবান্ধা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী ইসলামপুর উপজেলা একা সমিতির দূর্যোগ বিষয়ক সম্পাদক শামীম আহমেদ রাগ বলেন,পেশাদারিত্বের চেয়ে আনন্দ সৌহার্দ্য বৃদ্ধি দর্শকদের বিনোদন দেওয়াই প্রধান মূল লক্ষ্য, খেলাধুলা যুব – সমাজকে আলোকিত করে,পারিপার্শ্বিক পরিবেশ শৃঙ্খলা বজায় রাখে।

খেলাদধুলা মাদকের থাবা থেকে যুব-সমজকে রক্ষাকরে। তা-ই পড়ালেখা পাশাপাশি খেলাধুলা দিকে ধাবিত হতে হবে, বিভিন্ন দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন। অন্যান্যরা বক্তব্য রাখেন, সহ-সভাপতি উপকৃষি কর্মকর্তা তাওহিদুল ইসলাম বাবু, উদ্ভোধক কড়ইতলা মোল্লা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মজিবর মোল্লা।

বিশেষ অতিথি বৃন্দ ছিলেন,গাইবান্ধা ইউনিয়ন ছাত্রদলের সহ -সম্পাদক আলাল আহমেদ বিজয়,ডিএমএফ ডা: মো: সাইদুর রহমান, চরপুটিমারী ইউনিয়ন উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুছ,গাইবান্ধা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি আসাদুজ্জামান আকন্দ,বিশিষ্ট সমাজ সেবক পল্লী গবাদিপশু চিকিৎসক আ: খালেক, ৮ নং ওয়ার্ড যুব নতা আজম আলী সর্দার,গাইবান্ধা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক সাব্বির হাসান সাগর, ১ নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক সাহাজল সর্দার,চ্যানেল এস প্রতিনিধি এবিএম রাব্বানী বাপ্পী (বুলবুল),কড়ই তলা মোল্লা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নূরনবী শেখ, ৮ নং ওয়ার্ড যুব নেতা খোকন মিয়া,মোল্লা বাজারে বিশিষ্ট ব্যবসায়ী মিজানুর রহমান মিজান,গাইবান্ধা ইউনিয়ন কৃষক দলের সভাপতি বজর উদ্দিন শেখ, ৮ নং ওয়ার কৃষক দলের সাধারণ সম্পাদক তোফাজ্জল মন্ডল সহ ফুটবল খেলা আয়োজন কমিটির সরকারি বাংলা কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শাহরিয়ার আহমদ রাকিব, হারুন অর রশিদ, ইমরান হাসান সহ বিভিন্ন সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ফাইনাল ফুটবল খেলায় অংশগ্রহণে উপস্থিত ছিলেন।

ইসলামপুর উপজেলা গাইবান্ধা ইউনিয়ন কড়ইতলা মল্লা বাজার এলাকায় ফাইনাল ফুটবল ম্যাচে টানা দেড় ঘন্টা ব্যাপি খেলায় হাড্ডা-হাড্ডি লড়াইয়ে পর অবশেষে ট্রাইব্রেকারে বিবাহিত দল অবিবাহিত দলকে ৩-২ গোলে পরাজিত করে বিজয়ী হয়েছেন। শেষে দুই দলকে মেডেল সহ টিভি পুরষ্কার তোলে দেন প্রধান অতিথি অন্যান্যরা।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৫২ অপরাহ্ণ | বুধবার, ১০ জুন ২০২৬

দৈনিক গণবার্তা |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com