

ফারুক হোসেন লিপু : টাঙ্গাইলের সখিপুরে দুস্থ নারীদের মাঝে মুরগির বাচ্চা বিতরণ ও হাঁস-মুরগি পালন বিষয়ক বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আজ ৯ জুন সকাল ১০ টায় ব্র্যাক সখিপুর শাখার মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর উদ্যোগে এবং কৃষি ও বীমা ইউনিটের সহযোগিতায় ২০ দুস্থ নারীদের স্বাবলম্বী করতে ২০০ টি মুরগির বাচ্চা দেয়া হয় ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান, সম্প্রসারণ কর্মকর্তা, কৃষি ও বীমা ইউনিট কর্মকর্তা মোঃ কাউছার আহমেদ, ব্র্যাকের আঞ্চলিক ব্যবস্থাপক (দাবি) মো. আমিনুল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক (প্রগতি) মোঃ তারেক আল মামুন, এলাকা ব্যবস্থাপক (দাবি) মোঃ মাহফুজুল হক, এলাকা ব্যবস্থা (প্রগতি) এনামুল হাসান, শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সুজন বাপ্পি প্রমুখ।
এ বিষয়ে শাখা ব্যবস্থাপক (দাবি) মোঃ সুজন বাপ্পি বলেন, দুস্থ নারীদের স্বাবলম্বী গড়ে তুলতে ব্র্যাকের এ ধরনের জনবান্ধব উদ্যোগ সামাজিক উন্নয়ন এবং বিশেষ করে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী।

Posted ৯:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


