আজ, Thursday

শিরোনাম
শিরোনাম

চন্দনাইশে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন

শনিবার, ০৯ অগাস্ট ২০২৫
চন্দনাইশে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে সাংবাদিকদের মানববন্ধন
সংবাদটি শেয়ার করুন....

নুরুল ইসলাম : গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ-এর স্টাফ রিপোর্টার আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেঁতলে দেওয়ার ঘটনার প্রতিবাদে ও সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট ২০২৫) সকাল ১১টায় উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রবীণ সাংবাদিক মাস্টার নুরুল আলম এবং সঞ্চালনা করেন জাবের বিন রহমান আরজু। এসময় বক্তব্য রাখেন সাংবাদিক মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, মোহাম্মদ এরশাদ, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, মো. নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয়সহ অনেকে।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এভাবে নৃশংসভাবে হত্যা করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীকে দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

Facebook Comments Box
advertisement

Posted ৯:২৬ পিএম | শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com