

স্টাফ রিপোর্টার : রূপালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জুলাই (মঙ্গলবার) দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষ থেকে ভার্চ্যুয়ালি এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক শ্রেণিকৃত ও অবলোপনকৃত ঋণ হতে আদায়, লো কস্ট, নো কস্ট আমানত সংগ্রহ, নতুন হিসাব খোলা, সিএমএসএমই ঋণ বিতরণ, গ্রাহকদের নিকট প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়া এবং মুনাফার লক্ষ্যমাত্রা অর্জনসহ বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন।সভায় উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।ভার্চ্যুয়ালি আয়োজিত এ সভায় ব্যাংকের সব মহাব্যবস্থাপক, উপ-মহাব্যবস্থাপক এবং শাখা ব্যবস্থাপক অংশ নেন।

Posted ১০:৪৫ এএম | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


