আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

কুমারখালীতে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা

শনিবার, ০৫ জুলাই ২০২৫
কুমারখালীতে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....
মোঃ নয়ন শেখ কুমারখালী  : কুষ্টিয়ার কুমারখালীতে বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে দুই হোটেল মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার (৩ জু্লাই) বিকেলে উপজেলার বাগুলাট ইউনিয়নের বাঁশগ্রাম বাজারে অভিযান চালানো হয়। অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী। অভিযানে সহযোগীতা করেন উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. ফারুক হোসেন ও পুলিশ। অভিযান সুত্রে জানা গেছে, বৈধ কাগজপত্রাদি ছাড়াই নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কার্যক্রম পরিচালনা করার অপরাধে বাঁশগ্রাম বাজারের  নিউ সোনার বাংলা হোটেল এন্ড রেস্টুরেন্টের মালিক নুর ইসলামকে ১০ হাজার টাকা এবং শচীন মিষ্টান্ন ও দধি ভাণ্ডারের মালিক শচীন বিশ্বাসকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে। এ তথ্য নিশ্চিত করে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মাসুম আলী বলেন, বৈধ কাগজপত্রাদি না থাকা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার ও মিষ্টি তৈরো এবং পরিবেশন করার অপরাধে দুই প্রতিষ্ঠান মালিককে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।
Facebook Comments Box
advertisement

Posted ৮:৪২ এএম | শনিবার, ০৫ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com