

হেফাজতে ইসলামের নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের আমলে দায়ের করা রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
তিনি জানিয়েছেন, কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন; সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া, ব্লগার অভিজিৎ হত্যা মামলার দণ্ডপ্রাপ্ত আসামি ফারাবীকে সাহায্য করার অনুরোধও জানিয়েছেন হেফাজত নেতারা।
এ বিষয়ে ন্যায়বিচারের নিশ্চিতে অ্যাটর্নি জেনারেল অফিসকে ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য বলা হয়েছে বলেও জানান আইন উপদেষ্টা।
বুধবার (২৩ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক স্ট্যাটাস তিনি এ তথ্য জানান।
ফেসবুক পোস্টে উপদেষ্টা বলেন, “ইসলাম বিদ্বেষী হাসিনা সরকারের আমলে আলেম-উলামাদের বহুরকম নির্যাতন ও হয়রানি করা হয়েছিল। এর একটা পদ্ধতি ছিল মিথ্যা মামলা প্রদান। কিছুদিন আগে হেফাজতে ইসলামের নেতারা এসে মামলার তালিকা দিয়ে গেছেন। উনাদের বিরুদ্ধে রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও বলেন, “উনারা ফারাবীর বিষয়ে সাহায্য করার অনুরোধ করেছেন। এটি উচ্চ আদালতে বিচারাধীন রয়েছে। আমরা অ্যাটর্নি জেনারেল অফিসকে বলেছি ন্যায়বিচার প্রতিষ্ঠায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য। দোয়া করবেন, সকল মজলুম মানুষের জন্য যেন কাজ করতে পারি।

Posted ১১:২০ এএম | বুধবার, ২৩ এপ্রিল ২০২৫
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


