আজ, Monday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ

সোমবার, ১৭ আগস্ট ২০২৬
সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উজিরপুর প্রেসক্লাবের নিন্দা ও প্রতিবাদ
সংবাদটি শেয়ার করুন....

উজিরপুর প্রতিনিধিঃ দৈনিক যুগান্তর পত্রিকার বরিশাল ব্যুরো প্রধান ও সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর উপর সন্ত্রাসী হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে উজিরপুর প্রেসক্লাবের সাংবাদিকরা।

উল্লেখ্য ১৫ আগস্ট শনিবার রাতে সিনিয়র সাংবাদিক আক্তার ফারুক শাহীন এর উপর পরিকল্পিত ভাবে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। ১৭ আগস্ট উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক কমিটির আহবায়ক সৈয়দ জাহিদ আলম ও সদস্য সচিব সরদার সোহেলসহ সকল সাংবাদিকরা এ বর্বরোচিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

উজিরপুর প্রেসক্লাবের কর্মরত বিভিন্ন পত্রিকার সাংবাদিকরা বলেন একজন সিনিয়র ও পেশাদার সাংবাদিকের ওপর এ ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। সাংবাদিকদের উপর এ হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায়না।এছাড়া উজিরপুর প্রেসক্লাবের পক্ষ থেকে এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:১৭ অপরাহ্ণ | সোমবার, ১৭ আগস্ট ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com