আজ, Wednesday


২রা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় নাম জড়িয়ে অপপ্রচারের প্রতিবাদে তেঁতুলিয়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়ার সংবাদ সম্মেলন
সংবাদটি শেয়ার করুন....

আশিকুর রহমান রনি : পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনাকে কেন্দ্র করে নিজের বিরুদ্ধে ‘মিথ্যা অভিযোগ, অপপ্রচার ও ষড়যন্ত্রের’ প্রতিবাদ জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. সুলতানা রাজিয়া। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টায় তেঁতুলিয়া প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সুলতানা রাজিয়া বলেন, গত ২৯ আগস্ট উপজেলার শালবাহান ইউনিয়নের টায়াগছ গ্রামে একটি শিশু ধর্ষণচেষ্টার ঘটনা ঘটে। ওই ঘটনাকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে তাঁর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, সংবেদনশীল ওই ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে তাঁর সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তোলা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে টানা চারবার মানববন্ধন করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সুলতানা রাজিয়া বলেন, “একটি কুচক্রী মহল সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার নাম জড়িয়ে এলাকায় নানা ধরনের গুজব ছড়াচ্ছে। মানববন্ধনে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো আনা হয়েছে, সেগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত আমার রাজনৈতিক ক্যারিয়ার ধ্বংস এবং সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে।”

তিনি আরও বলেন, একটি শিশুর সঙ্গে ঘটে যাওয়া ধর্ষণচেষ্টার মতো গুরুতর ঘটনা যেন কোনোভাবেই আড়াল না হয় এবং প্রকৃত অপরাধীরা যেন আইনের আওতায় আসে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর অপপ্রচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে তেঁতুলিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক খন্দকার আবু সালেহ ইব্রাহিম ইমরান, ইউনিয়ন বিএনপি নেতা মতিকুল ইসলাম ও বিএনপি নেতা সাইদুর রহমান সরকার উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:০৯ অপরাহ্ণ | বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com