আজ, Sunday


২৩শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

শিলদিয়া বিলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

রবিবার, ২৩ আগস্ট ২০২৬
শিলদিয়া বিলে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

মো. জাকিরুল ইসলাম : কুড়িগ্রামের নাগেশ্বরীতে দক্ষিণ ব্যাপারীহাট এলাকার শিদলিয়ারপাড় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ আগস্ট) বেলা ১১টায় উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের শিদলিয়ারপাড় ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার (২৩ আগস্ট) সকালে স্থানীয় জেলে আক্কেল মিয়া ডোবার পানিতে একটি মরদেহ ভাসতে দেখে আশপাশের লোকজনকে ডাক দেন। পরে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে বিষয়টি ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য হামিদুল ইসলামকে জানান। ইউপি সদস্য বিষয়টি নাগেশ্বরী থানা-পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহতের পরনে কালো প্যান্ট ও কোমরে একটি বেল্ট রয়েছে।

স্থানীয়দের ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। কয়েকদিন আগে তাকে হত্যা করে ডোবায় ফেলে রাখা হতে পারে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। পরবর্তীতে পরিচয় ও মৃতের কারণ জানা যাবে।

Facebook Comments Box
advertisement

Posted ৬:১৯ অপরাহ্ণ | রবিবার, ২৩ আগস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com