আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

বরিশালে আওয়ামী লীগ নেতার মিলে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২

সোমবার, ১৮ নভেম্বর ২০২৪
বরিশালে আওয়ামী লীগ নেতার মিলে অস্ত্র উদ্ধার, গ্রেফতার ২
সংবাদটি শেয়ার করুন....

নিজস্ব প্রতিবেদক :

গৌরনদী উপজেলার আওয়ামী লীগ নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সীর মালিকানাধীন বার্থী এলাহী এগ্রো অটোরাইস মিলে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

(১৭ নভেম্বর) গভীর রাতে সেনাবাহিনী ও থানা পুলিশের যৌথ অভিযানে মিলের ভিতরে বৈদ্যুতিক সাব স্টেশনের পাশে মাটির নিচ থেকে দুইটি রামদা, দুইটি চাইনিজ কুড়াল, একটি ছোরা ও একটি হুইল রেন্স উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বার্থী গ্রামের আমীর সরদারের ছেলে জাহিদ হাসান (২৪) এবং জয়পুরহাট সদরের মৃত সবদুল প্রধানের ছেলে শাহিনুর প্রধান (২৭)।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। সোমবার দুপুরে মামলা দায়েরের পর গ্রেফতারকৃতদের আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে প্রেরণ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ১১:২২ পূর্বাহ্ণ | সোমবার, ১৮ নভেম্বর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com