আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

প্রতিপক্ষের জালে পাঁচ গোল বার্সার

বুধবার, ০২ অক্টোবর ২০২৪
প্রতিপক্ষের জালে পাঁচ গোল বার্সার
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক :  চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে মোনাকোর কাছে হারের ঝাল যেন এবার ইয়ং বয়েজের ওপর মেটালো বার্সেলোনা। সুইস ক্লাবটিকে রীতিমত কাঁদিয়ে ছাড়লো তারা। পাঁচবারের চ্যাম্পিয়নরা গুনে গুনে দিলো পাঁচ গোল।

মঙ্গলবার রাতে একতরফা ম্যাচে ইয়ং বয়েজকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বার্সেলোনা। রবার্ট লেওয়ানডস্কি করেন জোড়া গোল। ক্যাম্প ন্যুতে বার্সা শুরু থেকেই দাপট দেখিয়ে খেলতে থাকে। ম্যাচের ৮ মিনিটের মাথায় লেওয়ানডস্কির গোলে এগিয়ে যায় তারা। ছোট ছোট পাসে দারুণভাবে আক্রমণ গড়ে তোলার পর লেওয়ানডস্কির কাছে বল বাড়ান রাফিনহা। আলতো টোকায় জালে বল ঢোকান পোলিশ ফরোয়ার্ড। ৩৪ মিনিটে রাফিনহা নিজেই পান গোল। বক্সের ভেতর পেদ্রির শট প্রতিহত হলেও ফিরতি শট জালে জড়ান ব্রাজিলিয়ান তারকা। ৩ মিনিটের ব্যবধানে লিড ৩-০ করে কাতালান ক্লাবটি। এবার ফ্রি–কিক থেকে হেডে গোল করেন ইনিগো মার্তিনেজ। বিরতির পরও আগ্রাসী ফুটবল খেলতে থাকে বার্সা। ৫১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি আদায় করে নেন লেওয়ানডস্কি। অসাধারণ ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করেন এই পোলিশ স্ট্রাইকার। এরপর ৮০ মিনিটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই জড়ায় বয়েজ। শেষ দিকে একটি গোল শোধের সুযোগ এসেছিল ইয়াং বয়েজের। তবে জালে বল জড়ালেও অফসাইডের কারণে গোলটি বাতিল করে দেন রেফারি। শেষ পর্যন্ত ৫-০ ব্যবধানের বড় জয় নিয়েই মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৭ পূর্বাহ্ণ | বুধবার, ০২ অক্টোবর ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com