আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

পঞ্চগড়ের পশু হাটে অতিরিক্ত টোল আদায়: সেনাবাহিনীর অভিযানে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা

রবিবার, ০১ জুন ২০২৫
পঞ্চগড়ের পশু হাটে অতিরিক্ত টোল আদায়: সেনাবাহিনীর অভিযানে ইজারাদারকে এক লাখ টাকা জরিমানা
সংবাদটি শেয়ার করুন....
মেহেদী হাসান সেতু, পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ের ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত দোল আদায়ের দায়ে হাট ইজারদারকে এক লাখ টাকা জরিমানা করা হয়।
রবিবার (১ জুন) দেবীগঞ্জ উপজেলার ভাউলাগঞ্জ পশু হাটে অতিরিক্ত টোল আদায়ের খবর পেয়ে দেবীগঞ্জ সেনা ক্যাম্পের ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন ইনজামামুল আমীনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল অভিযান পরিচালনা করে।
সূত্র মারফত জানা যায়, আসন্ন ঈদ উল আযহা উপলক্ষে ভাউলাগঞ্জ পশু হাটে জেলা প্রশাসনের নির্ধারিত টোল উপেক্ষা করে ক্রেতার কাছ থেকে ৫০০ থেকে ৬০০ টাকা বিক্রেতার কাছ থেকে ১০০ থেকে ২০০ টাকা অতিরিক্ত টোল আদায় করছে হাট ইজারদার কর্তৃপক্ষ।
একাধিক পশু ক্রেতার গরু ক্রয়ের রশিদে টোলের টাকার পরিমাণ ফাঁকা রাখা হয়েছে। যদিও জেলা প্রশাসন থেকে নির্ধারিত ৪৫০ টাকা করা হয়েছে।
এবিষয়ে অধিকাংশ পশু ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, সরকার নির্ধারিত কোন নিয়মনীতি হাট ইজারদার তোয়াক্কা করে না। আমরা অধিকাংশ সময় অতিরিক্ত চাঁদা দিয়ে আসছি। অনেকে বলেন, যদি সেনাবাহিনীর হস্তক্ষেপ না থাকতো তাহলে ভাউলাগঞ্জ হাটের অতিরিক্ত চাঁদা বন্ধ করা সম্ভব হত না।
পরে দেবীগঞ্জ সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার ইনজামামুল আমীন ক্রেতা ও বিক্রেতাদের সাথে কথা বলে সত্যতা খুঁজে পান। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদুল হাসানকে বিষয়টি জানানো হয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান হাট  ইজারাদার হারুন অর রশিদের উপস্থিতিতে ইজারাদারকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
Facebook Comments Box
advertisement

Posted ১:২৪ অপরাহ্ণ | রবিবার, ০১ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com