আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

নিজের কিছু ভুল আছে বুঝতে পারলেন ফারুক

রবিবার, ২৭ এপ্রিল ২০২৫
নিজের কিছু ভুল আছে বুঝতে পারলেন ফারুক
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার 

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের পর নাজমুল হাসান পাপনের পরিবর্তে যখন ফারুক আহমেদ বিসিবির সভাপতি হলেন, তখন তার থেকে দেশের ক্রিকেটপ্রেমীদের প্রত্যাশা ছিল আকাশছোঁয়া। তবে প্রত্যাশা অনেকাংশেই পূরণ করতে পারেননি বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়ক। তাই দায়িত্ব গ্রহণের আট মাসের মাথায়ই হচ্ছেন সমালোচিত।

ফারুক দায়িত্ব নেওয়ার পর যে বিষয়ে সবচেয়ে বেশি উন্নতির প্রত্যাশা করা হয়েছিল তা হলো ঘরোয়া ক্রিকেট। তবে সেখানেই যেন সবচেয়ে ব্যর্থ তিনি। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক জটিলতা থেকে শুরু করে ফিক্সিংয়ের মতো ঘটনা ঘটেছে। এরপর চলমান ডিপিএলে তাওহীদ হৃদয় ইস্যু নিয়ে নাটকীয়তার মাত্রা ছাপিয়ে গেছে আগের সব সমালোচনাকেই।

দেশের ঘরোয়া ক্রিকেটের এমন সংকটের দায় স্বাভাবিকভাবেই এড়িয়ে যেতে পারেন না ফারুক আহমেদ। এ কথা তিনি নিজেও জানেন। তাই নিজের ভুলকে স্বীকার করে নিলেন। আজ (রোববার) রিমার্ক-হারল্যানের একটি অনুষ্ঠানে গিয়ে প্রতিনিয়ত শেখার কথা বললেন বিসিবি সভাপতি।

বাংলাদেশ ইন্টারন্যাশনাল হোটেল অ্যাসোসিয়েশন (বিহা) আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট ‘অরিক্স প্রেজেন্টস বিহা চ্যাম্পিয়ন্স লিগ (বিসিএল) ২০২৫’ পাওয়ার্ড বাই লিলি-এর ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ফারুক বলেন, আমরা আশা করি রিমার্ক-হারল্যান আগামীতে ক্রিকেটে আরো বড় ভূমিকা পালন করবে।

তিনি আরও বলেন, ‘আমি প্রতিনিয়তই শিখছি এবং চেষ্টা করছি। বোর্ড সভাপতি হিসেবে আমার কিছু ভুল হতে পারে। তবে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে নিশ্চয়ই দারুণ কিছু উপহার দিতে পারবো।’

Facebook Comments Box
advertisement

Posted ২:৪৮ পিএম | রবিবার, ২৭ এপ্রিল ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com