আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দেওয়ানগঞ্জ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

শনিবার, ২৮ জুন ২০২৫
দেওয়ানগঞ্জ সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত
সংবাদটি শেয়ার করুন....

এস এম দেলোয়ার হোসেন : জামালপুরের দেওয়ানগঞ্জে একটি প্রাইভেটকারের ধাক্কায় এক স্কুল শিক্ষক নিহত এবং আরেকজন গুরুতর আহত হয়েছেন। শনিবার ২৮ জুন আনুমানিক সকাল ৬ টার দিকে দেওয়ানগঞ্জ-রৌমারী সড়কের  উপর পুল্লাকান্দি সেতুর পশ্চিম পাশে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় হতাহত ব্যক্তিরা হলেন- পোল্লাকান্দি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান আতা (৫৫) এবং প্রতিবেশী পুল্লাকান্দী গ্রামের ছামিউল হক জানা গেছে, আতাউর রহমান আতা ও ছামিউল হক সকালে মর্নিং ওয়াক শেষ করে সেতুর পাশে বিশ্রাম নিচ্ছিলেন। এ সময় বাহাদুরাবাদ থেকে দেওয়ানগঞ্জগামী একটি প্রাইভেটকার তাদের চাপা দেয়। এতে দুইজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আতাউর রহমানকে মৃত ঘোষণা করেন। এছাড়া গুরুতর আহত ছামিউল হককে উন্নত চিকিৎসার জন্য জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হাসান জানান, দুর্ঘটনার পর প্রাইভেটকারের চালক পালিয়ে গেলেও পুলিশ গাড়িটি আটক করেছে। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ২:৪০ অপরাহ্ণ | শনিবার, ২৮ জুন ২০২৫

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com