আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি যৌথ মাদক ধ্বংস

বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪
দিনাজপুরে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়ন বিজিবি যৌথ মাদক ধ্বংস
সংবাদটি শেয়ার করুন....
মোস্তাফিজার রহমান, দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) ও ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) যৌথ উদ্যোগে মাদক বিরোধী অভিযানে আটককৃত ৭ কোটি ৫৯ লক্ষ ৩৬ হাজার ৪৪৬ টাকা মূল্যের অবৈধ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।
জানা গেছে, মঙ্গলবার ২০ফেব্রুয়ারি ২০২৪ বিকেল ৩টায় দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলার সীমান্ত এলাকায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিজিবি সদস্যরা সীমান্ত রক্ষার পাশাপাশি চোরাচালান বিরোধী অভিযানের অংশ হিসেবে মাদক নির্মূলের জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রদত্ত “জিরো টলারেন্স” নীতি নিশ্চিত কল্পে বিজিবি বদ্ধপরিকর। বিজিবি সদস্যরা অত্যন্ত প্রতিকূল পরিবেশে জীবনের ঝুঁকি নিয়ে মাদক নির্মূল অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক গত ১৬ ডিসেম্বর ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত এবং দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) কর্তৃক গত ১১ মে ২০২২ হতে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত মালিকবিহীন অবস্থায় আটককৃত বিপুল পরিমাণ মাদকদ্রব্য ২০ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর প্রশিক্ষণ মাঠে ধ্বংস করা হয়। উক্ত ধ্বংসকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৭,৫৯,৩৬,৪৪৬/- (সাত কোটি ঊনষাট লক্ষ ছত্রিশ হাজার চারশত ছয়চল্লিশ)। ধ্বংসকৃত মাদকদ্রব্যের মধ্যে উল্লেখ্যযোগ্য ছিল ফেন্সিডিল,এমকেডিল, গাঁজা,বিদেশী মদ,দেশী মদ, নেশা জাতীয় ইনজেকশন, নেশা জাতীয় ট্যাবলেট, হেরোইন,যৌন উত্তেজক সিরাপ,বাংলাদেশী মদ তৈরির ট্যাবলেট,মদ তৈরির পাউডার,ভারতীয় পাতার বিড়ি ইত্যাদি। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান,পিএসসি, রিজিয়ন কমান্ডার, রংপুর রিজিয়ন। এছাড়াও উপস্থিত ছিলেন কর্ণেল রাশেদ আসগর,পিএসসি, জি, সেক্টর কমান্ডার, দিনাজপুর, লেঃ কর্নেল মোঃ আহসান উল ইসলাম, পিএসসি, অধিনায়ক, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি), লেঃ কর্নেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি), বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিসহ প্রশাসনের কর্মকর্তাও মিডিয়ার ব্যক্তিবর্গ এবং ফুলবাড়ী ব্যাটালিয়নের অন্যান্য অফিসার ও সকল স্তরের বিজিবি সদস্যগণ। মাদকদ্রব্য ধ্বংসকরণ অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লেঃ কর্ণেল এ বি এম জাহিদুল করিম, অধিনায়ক, ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)।
Facebook Comments Box
advertisement

Posted ৯:৫৩ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারি ২০২৪

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com