

মোস্তাফিজার রহমান, দিনাজপুর:
দিনাজপুরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। শনিবার (১৬ মে ২০২৬) দিনাজপুর প্রেসক্লাব অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে ভিজ্যুয়ালি ইমপেয়ার্ড এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন (ভিউ ফাউন্ডেশন), ঢাকা এবং উত্তরণ প্রতিবন্ধী সংস্থা, দিনাজপুর। অনুষ্ঠানে সহযোগিতা করে রোটারি ক্লাব অব বারিধারা, ঢাকা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রোটারি ক্লাব অব বারিধারার প্রেসিডেন্ট রোটারিয়ান মেহেরুন এন ইসলাম এবং দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। অনামিকা পান্ডের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভিউ ফাউন্ডেশনের ট্রাস্টি ও রোটারি ক্লাব অব বারিধারার সাবেক প্রেসিডেন্ট রোটারিয়ান আলী আশফাক এফসিএ।
বক্তারা বলেন, সমাজের অসচ্ছল ও প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বাবলম্বী করতে এ ধরনের সহায়তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমাজের বিত্তবান ও বিভিন্ন সামাজিক সংগঠনকে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।পরে দরিদ্র প্রতিবন্ধী ক্ষুদ্র ব্যবসায়ী নারী-পুরুষদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Posted ২:২৩ অপরাহ্ণ | রবিবার, ১৭ মে ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


