আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

দিনাজপুরে ডিএনসির অভিযানে ৮০ বোতল ফেন্সিগ্রীব সহ এক নারী গ্রেপ্তার

মঙ্গলবার, ১১ জুন ২০২৪
দিনাজপুরে ডিএনসির অভিযানে ৮০ বোতল ফেন্সিগ্রীব সহ এক নারী গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....

মোস্তাফিজার রহমান দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরে এক বসত বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতরে কাপড়ের সাথে বস্তা ভর্তি লুকিয়ে রাখা ফেন্সিগ্রীব এবং এক নারী মাদক কারবারি আরজিনাকে (৩৫) আটক করে দিনাজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) টিম।১০ জুন সোমবার দুপুরে দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের জিরো পয়েন্ট আইহাই গ্রামের একটি বসত বাড়িতে অভিযান চালিয়ে ৮০বোতল ফেন্সিগ্রীব সহ নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আটককৃত আরজিনা দিনাজপুর সদর উপজেলার দক্ষিণ ১০ নং কমলপুর ইউনিয়নের আইহাই গ্রামের মোঃ মফিজুর রহমান ওরফে মাফি লাইনম্যানের দ্বিতীয় স্ত্রী এবং ভারতের মন্ডল পাড়া গ্রামের পিতা মোঃ নাসির উদ্দিনের মেয়ে।বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর দিনাজপুরের উপপরিচালক মোঃ শহিদুল মান্নাফ কবীর,তিনি বলেন গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর সদরের কমলপুর ইউপির আইহাই গ্রামে এক বসত বাড়িতে অভিযান চালিয়ে ট্রাঙ্কের ভিতরে কাপড়ের সাথে বস্তা ভর্তি লুকিয়ে রাখা ৮০ বোতল ফেন্সিগ্রীব জব্দ করেন ডিএনসির টিম। এসময় আটক করা হয় নারী মাদক কারবারি আরজিনাকে তার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৩ এএম | মঙ্গলবার, ১১ জুন ২০২৪

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com