আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে অব্যাহতি

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫
ঢাবি ছাত্রদলের ১২ নেতাকর্মীকে অব্যাহতি
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার : দায়িত্বে অবহেলার অভিযোগ এনে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১২ নেতাকর্মীকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সোমবার (৭ জুলাই) কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলমের সই করা এক বিজ্ঞপ্তিতে তাদের অব্যাহতি দেওয়া হয়।আন্দোলনে ছাত্রদের আঁকা গ্রাফিতিই নতুন সংবিধান: নাহিদ ইসলাম মস্তিষ্কে রক্তক্ষরণে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক সাংগঠনিক দায়িত্ব অবহেলার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সদস্য (সহ-সাধারণ সম্পাদক পদমর্যাদা) শহীদুল আলম মামুন, সদস্য জুনায়েদ আলম বাগদাদ, আকিউজ্জামান কোয়েল, আলম বাদশা, মো. জোবায়ের আলম চৌধুরী, ফাহিম আহমেদ, সালেহ মাহমুদ, মো. নাজমুল ইসলাম, রায়হান হোসেন, সিফাত উল ইসলাম, আব্দুল্লাহ রায়হান এবং মাশফিক আলম ভূইয়াকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হলো। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সোমবার এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৪৫ এএম | মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com