

নিজস্ব প্রতিবেদক: গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ১২৪ জনে। এসময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। (২০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত দুইজনের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এলাকার বাসিন্দা। আর নিহত অন্যজন ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার বাসিন্দা। অন্যদিকে এই সময়ে মশাবাহিত রোগটি নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৯৯ জন। এতে মোট সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ২৬৫ জনে। গত একদিনে আক্রান্তদের মধ্যে ডিএনসিসি এলাকার ৯৬ জন ও ডিএসসিসি এলাকার ৭৩ জন রয়েছেন। ঢাকা বিভাগে ৬৮ জন, খুলনা বিভাগে ২৪ জন, ময়মনসিংহ বিভাগে ১৮ জন, চট্টগ্রাম বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে ৩ জন এবং রংপুর বিভাগে ২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

Posted ৪:৪৬ পূর্বাহ্ণ | শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
hacked by trenggalek6etar | Gano Barta


