

এম, শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতী থানা পুলিশের অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের ৬শত বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে। পুলিশ সূত্রে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঝিনাইগাতী থানার সাব-ইন্সপেক্টর (এসআই) কালাই চাঁদ চক্রবর্তীর নেতৃত্বে, সঙ্গীয় পুলিশ সদস্যরা উপজেলার সীমান্তবর্তী ছোট গজনী এলাকায় অভিযান পরিচালনা করেন।
এসময়, পরিত্যক্ত অবস্থায় ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৬শত বোতল মদ জব্দ করতে সক্ষম হয় ঝিনাইগাতী থানা পুলিশ। জব্দকৃত মদের বাজারমূল্য আনুমানিক প্রায় ১৭ লাখ টাকা। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, এঘটনায় মাদকদ্রব্যের চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের তৎপরতা জোরদার করা হয়েছে ও জব্দকৃত মদের বিষয়ে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

Posted ৯:২০ অপরাহ্ণ | শনিবার, ০৮ আগস্ট ২০২৬
hacked by trenggalek6etar | Gano Barta


