আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচি খুন

বুধবার, ২৯ জুলাই ২০২৬
ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে চাচি খুন
সংবাদটি শেয়ার করুন....

এম,শাহজাহান : শেরপুরের ঝিনাইগাতীতে ভাতিজার লাঠির আঘাতে সাবিনা বেগম (৫৫) নামে চাচি খুন হওয়ার অভিযোগ উঠেছে। বুধবার (২৯ জুলাই) বিকালে উপজেলা সদর ইউনিয়নের দরিকালীনগর গ্রামে এ ঘটনা ঘটে। সাবিনা বেগম ওই গ্রামের মোফাজ্জল হোসেনের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানান, বিকাল আড়াইটার দিকে সাবিনা বেগম বাড়ির পাশের খেতের কচুরিপানা অপসারণ করতে যান। এ ঘটনাকে কেন্দ্র করে। এ সময় সাবিনা বেগমের ভাসুরের ছেলে ভাতিজা শাহ আলমসহ অন্যান্যরা লাঠি-সোটা নিয়ে সাবিনা বেগমের উপর আক্রমণ করে। এতে সাবিনা বেগম গুরুতরভাবে আহত হন। স্বজনরা আহত সাবিনা বেগমকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে থানা পুলিশ সাবিনাব লাশ উদ্ধার করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম নুর মোহাম্মদ বলেন, পারিবারিক বিরোধের জেরে ভাসুরের ছেলেদের লাঠির আঘাতে সাবিনা বেগম খুন হওয়ার অভিযোগ রয়েছে। সাবিনার লাশ উদ্ধার করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রযেছে।

Facebook Comments Box
advertisement

Posted ১০:৪৪ অপরাহ্ণ | বুধবার, ২৯ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com