আজ, Tuesday


১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম
শিরোনাম

একটি গাছ কাটলে ৫টি গাছ লাগাতে হবে : এমপি জয়নুল আবেদীন

সোমবার, ০৬ জুলাই ২০২৬
একটি গাছ কাটলে ৫টি গাছ লাগাতে হবে : এমপি জয়নুল আবেদীন
সংবাদটি শেয়ার করুন....

মুলাদী প্রতিনিধি : উন্নত পল্লী সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ প্রতিপাদ্য বিষয়ের আলোকে মূলাদীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস উপলক্ষে আলোচনা সভা, র্যালী, বৃক্ষরোপণ, চেক বিতরণ এর আয়োজন করে উপজেলা প্রশাসন ও পল্লী উন্নয়ন অধিদপ্তর। গতকাল সোমবার বিকাল তিনটায় মুলাদী উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত পল্লী উন্নয়ন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মুলাদী-বাবুগঞ্জ আসনের সংসদ সদস্য ও প্যানেল স্পিকার আলহাজ্ব এডভোকেট জয়নুল আবেদীন বলেন একটি গাছ কাটলে কমপক্ষে পাঁচটি গাছ রোপন করতে হবে এছাড়াও তিনি দেশের উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ থেকে কাজ করার আহ্বান জানান।

মুলাদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ গোলাম সারোয়ারের সভাপতিত্বে ও পল্লী উন্নয়ন কর্মকর্তা এইচ এম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন মুলাদী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম, উপজেলা বিএনপির আহবায়ক অধ্যাপক শরীয়ত উল্লাহ, সদস্য সচিব কাজী কামাল হোসেন, পৌরসভা বিএনপির আহবায়ক এনামুল হক ইনু, উপজেলা পল্লী উন্নয়ন সভাপতি ও পৌরসভা যুবদলের আহ্বায়ক রফিকুল ইসলাম ঢালী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার ভূমি পরাগ সাহা, থানা অফিসার ইনচার্জ মোঃ সোহেল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক অধ্যক্ষ আবিদুর রহমান হুমায়ুন, পৌরসভা বিএনপি’র সদস্য সচিব মিজানুর রহমান হাওলাদার, সিনিয়র যুগ্ন আহবায়ক হাবিবুর রহমান সাবু হাওলাদার, উপজেলা যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান হাওলাদার, উপজেলা ছাত্রদল আহ্বায়ক মহিউদ্দিন ঢালী, সদস্য সচিব জুলফিকার আহমেদ বিল্লাল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Facebook Comments Box
advertisement

Posted ৬:৪৭ অপরাহ্ণ | সোমবার, ০৬ জুলাই ২০২৬

hacked by trenggalek6etar |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com