আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

৫নং চরপাতা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
৫নং চরপাতা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

তানজিল মাহমুদ সিয়াম : লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার ৫নং চরপাতা ইউনিয়ন যুবদলের কর্মী সম্মেলন আজ ১২ আগস্ট ২০২৬ ইং তারিখে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রশিদুল হাসান লিংকন, সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা যুবদল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব জেড.এম. নাজমুল ইসলাম মিঠু, সভাপতি, রায়পুর উপজেলা বিএনপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মনিরুল ইসলাম হাওলাদার, সদস্য, লক্ষ্মীপুর জেলা বিএনপি; জনাব এবিএম জিলানী, সভাপতি, রায়পুর পৌরসভা বিএনপি; জনাব শফিকুল আলমাস, সাবেক সভাপতি, রায়পুর উপজেলা যুবদল; জনাব শফিকুল রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক, রায়পুর উপজেলা বিএনপি এবং জনাব শাহরিয়ার ফয়সাল, সাংগঠনিক সম্পাদক, রায়পুর উপজেলা বিএনপি।

সম্মেলনে ৫নং চরপাতা ইউনিয়ন যুবদলের পদপ্রত্যাশী নেতাকর্মী ছাড়াও বিএনপি ও এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া সম্মেলন সফল করতে স্থানীয় সাধারণ মানুষও অংশগ্রহণ করেন।

এ সময় বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন। তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের আহ্বান জানানো হয়।

সম্মেলনকে ঘিরে ৫নং চরপাতা ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ১:১২ পিএম | বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com