আজ, Monday

শিরোনাম
শিরোনাম

সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা

সোমবার, ১০ অগাস্ট ২০২৬
সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-অভিভাবক মতবিনিময় সভা
সংবাদটি শেয়ার করুন....

মোঃ মনোয়ারুল হক : নোয়াখালী জেলার সেনবাগের কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে সোমবার সকাল ১১ ঘটিকার সময় বিদ্যালয়ের হল রুমে পড়ালেখার মানোন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি এডভোকেট মুহাম্মদ সামছুদ্দিন হায়দার। বিদ্যালয়ের শিক্ষক শাহাদাত হোসেন এবং বাহার উল্যার সঞ্চালনায় বক্তব্য রাখেন-পরিচালনা পর্ষদ (অভিভাবক) সদস্য মো. ফারুক, সহকারী প্রধান শিক্ষক মো. মনোয়ারুল হক, সিনিয়র মোহাম্মদ কামাল উদ্দিন, শাহনাজ আক্তার, মোসা. পেয়ারা বেগম, সমীর বণিক।

অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য- মাষ্টার মোহাম্মদ সেলিম, মোহাম্মদ শাহাবুদ্দিন সহ দুইজন মহিলা অভিভাবক। শিক্ষার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন-দশম শ্রেণির সুমাইয়া বিনতে সেলিম, ইশরাত জাহান রাইসা।

বক্তারা তাদের বক্তৃতাকালে বিদ্যালয়টির পড়ালেখার গুণগত মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা চালাবে মর্মে একমত পোষণ করেন। অত্যন্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে আয়োজিত মতবিনিময় সভাটি সম্পন্ন হয়েছে।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৩৭ পিএম | সোমবার, ১০ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com