আজ, Saturday

শিরোনাম
শিরোনাম

নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
নবগঠিত পরিচালনা পরিষদের সভাপতি ও সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের শিক্ষক-কর্মচারীদের সৌজন্য সাক্ষাৎ
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল আলম শ্রাবন, টঙ্গী (গাজীপুর ) প্রতিনিধি: সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণের সঙ্গে প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। এ সময় তিনি শিক্ষক-কর্মচারীদের সময়মতো বেতন-ভাতা প্রদান এবং শিক্ষার মানোন্নয়নের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে টঙ্গীতে এক নাম্বার প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজের আয়োজনে এ পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ চৌধুরী আশরাফ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত গভর্নিং বডির সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গভর্নিং বডির অভিভাবক সদস্য মোঃ সৈয়দ ওমর ফারুক ফয়সাল। এ সময় প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবক সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তব্যকালে প্রধান অতিথি ও প্রতিষ্ঠানের সভাপতি মোঃ রাশেদুল ইসলাম কিরণ বলেন, আজকের পর থেকে অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক-শিক্ষিকাকে প্রতি মাসের ১ তারিখের মধ্যে বেতন প্রদান করা হবে। শিক্ষকরা যেন আর্থিকভাবে নিশ্চিন্ত থেকে শিক্ষার্থীদের পাঠদানে মনোযোগ দিতে পারেন, সে বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখব। তিনি আরও বলেন, আমি চাই সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন এন্ড কলেজ টঙ্গীর মধ্যে ফলাফলের দিক থেকে এক নম্বরে থাকুক। আমি আর শুনতে চাই না যে সিরাজ উদ্দিন সরকার বিদ্যানিকেতন দ্বিতীয় হয়েছে। আমাদের লক্ষ্য হবে টঙ্গীর মধ্যে শিক্ষার মান ও ফলাফলে প্রতিষ্ঠানটিকে প্রথম স্থানে নিয়ে হবে। প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-কর্মচারীদের আরও দায়িত্বশীল ও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু ভালো ফলাফল নয়, শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তুলতেও শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ক্ষেত্রে পরিচালনা পরিষদ প্রতিষ্ঠানের প্রয়োজনীয় উন্নয়ন ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সহযোগিতা করবে। অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ চৌধুরী আশরাফ হোসেন নবগঠিত গভর্নিং বডির সভাপতিকে স্বাগত জানিয়ে বলেন, নতুন পরিচালনা পরিষদের নেতৃত্বে প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম আরও গতিশীল হবে। শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষক-কর্মচারীরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করবেন। বিশেষ অতিথি মোঃ সৈয়দ ওমর ফারুক ফয়সাল বলেন, প্রতিষ্ঠানের উন্নয়নে শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পরিষদের মধ্যে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে প্রতিষ্ঠানটিকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পরিচিতি ও সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে নবগঠিত গভর্নিং বডির সভাপতি শিক্ষক-কর্মচারীদের সঙ্গে পরিচিত হন এবং প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম, ফলাফল, শৃঙ্খলা ও সার্বিক উন্নয়ন নিয়ে মতবিনিময় করেন।

Facebook Comments Box
advertisement

Posted ৫:৩৪ পিএম | শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com