আজ, Wednesday

শিরোনাম
শিরোনাম

সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা

শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা
সংবাদটি শেয়ার করুন....

রাষ্ট্রীয় মালিকানাধীন শরিয়াহ্ ভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদের দশম সভা অনুষ্ঠিত হয়েছে। ১১ আগস্ট এক্সিম ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত হয়, এই সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান।

সভায় আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব মোহাম্মদ রাশেদুল আমীন, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের যুগ্ম- সচিব শেখ ফরিদ, লে. কর্নেল (অব) মোঃ খান সুবায়েল বিন রফিক পিএইচডি, আসমা আখতার এফসিএ, কে. এম. জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী এফসিএ, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, ইউনিয়ন ব্যাংকের প্রশাসক মোহাম্মদ আবুল হাসেম, গ্লোবাল ইসলামী ব্যাংকের প্রশাসক মোঃ মোকসুদুজ্জামান এবং সম্মিলিত ইসলামী ব্যাংকের কোম্পানি সেক্রেটারি (চলতি দায়িত্ব) মোঃ মনিরুল ইসলাম।

সভায় সম্মিলিত ইসলামী ব্যাংকের বর্তমান অবস্থা পর্যালোচনা এবং ব্যাংক-কে সামনে এগিয়ে নেয়ার লক্ষ্যে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন বিনিয়োগ প্রস্তাবনাও পাশ করা হয়।

Facebook Comments Box
advertisement

Posted ৮:৫৬ পিএম | শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com