আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

রামগতিতে নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার, আশ্রম বাজার সড়কে কাজ করলেন মেয়র প্রার্থী আবুল খায়ের

বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
রামগতিতে নিজস্ব উদ্যোগে সড়ক সংস্কার, আশ্রম বাজার সড়কে কাজ করলেন মেয়র প্রার্থী আবুল খায়ের
সংবাদটি শেয়ার করুন....

ফাহাদ মিয়াজী : লক্ষ্মীপুরের রামগতি পৌরসভায় জনদুর্ভোগ লাঘবে নিজস্ব উদ্যোগে রাস্তা সংস্কারের ধারাবাহিকতায় ২ নম্বর ওয়ার্ডের আশ্রম বাজার সড়ক মেরামত করা হয়েছে। পৌরসভার মেয়র প্রার্থী মাওলানা আবুল খায়ের মো. ইসমাইলের উদ্যোগে সড়কটির সংস্কারকাজ সম্পন্ন করা হয়।

দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন অংশে খানাখন্দ ও বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, পথচারী ও যানবাহন চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বৃষ্টি ও খারাপ আবহাওয়ায় সড়কের বিভিন্ন স্থানে পানি ও কাদার সৃষ্টি হয়ে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। স্থানীয় মানুষের এ দুর্ভোগের কথা বিবেচনা করে নিজস্ব উদ্যোগে সড়কটি মেরামতের ব্যবস্থা করেন মাওলানা আবুল খায়ের মো. ইসমাইল।

সংস্কারকাজ চলাকালে স্থানীয় বাসিন্দারা উপস্থিত থেকে কাজের অগ্রগতি পর্যবেক্ষণ করেন। সড়কটি মেরামতের ফলে আশ্রম বাজার ও আশপাশের এলাকার মানুষের চলাচলে স্বস্তি ফিরবে বলে আশা করছেন স্থানীয়রা।

মাওলানা আবুল খায়ের মো. ইসমাইল বলেন, “এলাকার মানুষের চলাচলের দুর্ভোগ লাঘবে সামর্থ্য অনুযায়ী জনকল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে। মানুষের প্রয়োজনের সময় পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন ও মানুষের জীবনযাত্রা সহজ করতে ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিভিন্ন জনকল্যাণমূলক উদ্যোগ নেওয়ার চেষ্টা করবেন।

স্থানীয়দের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগের মাধ্যমে এলাকার যোগাযোগব্যবস্থা আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ কমবে।

Facebook Comments Box
advertisement

Posted ৪:৫৩ পিএম | বুধবার, ২৬ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com