

গণবার্তা রিপোর্ট: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) প্রধান কার্যালয়ের বোর্ড রুমে পরিচালনা পর্ষদের ৫৭৯তম সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়। রাকাবের চেয়ারম্যান মো. রইছউল আলম মণ্ডল সভায় সভাপতিত্ব করেন। সভায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিরঞ্জন চন্দ্র দেবনাথ এবং পরিচালকরাজশাহী বিভাগের কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, রংপুর বিভাগের কমিশনার মো. জাকির হোসেন, মৎস্য অধিদপ্তরের রাজশাহী বিভাগের উপ-পরিচালক মো. আব্দুল ওয়াহেদ মণ্ডল, প্রাণিসম্পদ অধিদপ্তর রংপুর বিভাগের পরিচালক ড. মো. নজরুল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. ওবায়দুর রহমান মণ্ডল অংশগ্রহণ করেন।

Posted ৪:৫৭ এএম | রবিবার, ০২ জুন ২০২৪
দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ | Gano Barta


