আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

মৌলভীবাজারের শেরপুরে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার

বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬
মৌলভীবাজারের শেরপুরে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....
রিপন মিয়া মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শেরপুরে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়া (৪১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ জুলাই) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে শেরপুর ব্রিজের নিচে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের দাবি, তিনি সেখানে গাঁজা বিক্রির সময় হাতেনাতে ধরা পড়েন। গ্রেপ্তার সোহেল মিয়া শেরপুর নতুন বস্তি এলাকার বাসিন্দা। তিনি মৃত কাঁচা মিয়ার ছেলে।
শেরপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. ওবায়দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে তাঁর নেতৃত্বে পরিচালিত অভিযানে এক কেজি গাঁজাসহ সোহেল মিয়াকে আটক করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
এসআই ওবায়দুল্লাহ আরও জানান, পুলিশের অপরাধসংক্রান্ত তথ্যভান্ডার পর্যালোচনায় দেখা গেছে, সোহেল মিয়ার বিরুদ্ধে চুরি ও মাদক-সংক্রান্তসহ মোট ১১টি মামলা রয়েছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে পুলিশ জানিয়েছে।
Facebook Comments Box
advertisement

Posted ৬:১৭ পিএম | বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com