আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

ভেড়ামারায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

শনিবার, ১৮ জুলাই ২০২৬
ভেড়ামারায় ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
সংবাদটি শেয়ার করুন....
জহুরুল ইসলাম, ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজা ও গাঁজা বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে ভেড়ামারা থানা পুলিশ।
পুলিশ জানায়, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)-এর সার্বিক দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ভেড়ামারা সার্কেল) মো. দেলোয়ার হোসেন-এর নেতৃত্বে এবং ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ জাহেদুর রহমান-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মো. মোকলুকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন।
অভিযানে ভেড়ামারা পৌরসভার নওদাপাড়া ৩ নম্বর ওয়ার্ড এলাকায় মো. ইয়াকুব আলীর বাড়ির পেছনের ফাঁকা স্থান থেকে মো. ইয়াকুব আলী (৬৮) ও মো. আশরাফুল হোসেন (৫০)-কে রাত ১১টার দিকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা এবং গাঁজা বিক্রির নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা উভয়েই নওদাপাড়া ৩ নম্বর ওয়ার্ড, ভেড়ামারা থানা, কুষ্টিয়া জেলার বাসিন্দা।
এ ঘটনায় ভেড়ামারা থানায় মামলা নং-১৪, তারিখ: ১৭ জুলাই ২০২৬ দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃত মো. ইয়াকুব আলীর বিরুদ্ধে এর আগেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভেড়ামারা থানায় দুটি মামলা রয়েছে, যা তার বিরুদ্ধে পূর্বের অপরাধের রেকর্ড হিসেবে উল্লেখ করা হয়েছে।
ভেড়ামারা থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Facebook Comments Box
advertisement

Posted ৬:৫৮ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com