আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

ডাসারে উপজেলায় ক্যামিকেল ড্রাম বিস্ফোরনে শিশু শ্রমিকের মৃত্যু

বুধবার, ০৫ অগাস্ট ২০২৬
ডাসারে উপজেলায় ক্যামিকেল ড্রাম বিস্ফোরনে শিশু শ্রমিকের মৃত্যু
সংবাদটি শেয়ার করুন....

মো. জিয়াউদ্দিন লিয়াকত : মাদারীপুরের ডাসার উপজেলায় কাঠের চামুচ কারখানায় ক্যামিকেল ড্রাম বিস্ফোরনে নজরুল ইসলাম শরীফ নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহত নজরুল শরীফ গোপালপুর ইউনিয়নের পশ্চিম বনগ্রাম গ্রামের হানিফ শরীফের ছেলে। সে স্থানীয় একটি স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে পড়াশোনা করত।

মঙ্গলবার (৫জুলাই) সকালে ডাসার উপজেলার গোপালপুর ইউনিয়নের কাঠেরপুল নামক স্থানে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নজরুল ইসলাম শরীফ ও অন্য এক শ্রমিক ইলেকট্রিক মেশিন দিয়ে ক্যামিকেলের ড্রাম কাটছিলো। সামান্য ইকটু কাটার সাথে সাথে বিকট আওয়াজ করে বিস্ফোরন হয়। পাশে দাড়িয়ে থাকা নজরুল শরীফ গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালকিনি সরকারী স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত নজরুল ইসলাম শরীফকে মৃত ঘোষনা করেন।

নিহত নজরুল শরীফের বাবা হানিফ শরীফ জানান, আমার ছেরে নজরুল স্থানী মেদাকুল স্কুলে ৬ষ্ঠ শ্রেণীতে পড়তো, স্কুলের ফাকে একটি কাঠের চামুচ বানানোর কারখানায় কাজ শিখতো। আজ সকালে কারখানার সামনে একটি কেমিক্যাল ড্রাম কাটার সময় তা বিকট শব্দে বিস্ফরণ হয়। এতে আমার ছেলে গুরুতর আহত হযে মারা যায়। আমার কারো বিরুদ্ধে অভিযোগ নেই।

Facebook Comments Box
advertisement

Posted ৭:৫৬ পিএম | বুধবার, ০৫ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com