আজ, Monday

শিরোনাম
শিরোনাম

টঙ্গীতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি

বুধবার, ১৯ অগাস্ট ২০২৬
টঙ্গীতে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বর্ণাঢ্য র‌্যালি
সংবাদটি শেয়ার করুন....

আশরাফুল আলম শ্রাবন : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুরের টঙ্গীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) বেলা ১২টার দিকে টঙ্গী প্রেসক্লাবের সামনে র‌্যালিটি শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চেরাগআলী এলাকা হয়ে টঙ্গী সরকারি কলেজের সামনে গিয়ে, সংক্ষিপ্ত আলোচনা সভার মধ্য দিয়ে র‌্যালীটি শেষ হয়।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে কাদেরিয়া স্কুল মাঠে জড়ো হন। পরে সেখান থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে টঙ্গী প্রেসক্লাবের সামনে এসে সমবেত হন। নির্ধারিত সময়ে সেখান থেকেই মূল র‌্যালি বের করা হয়। র‌্যালিতে নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণে পুরো এলাকা উৎসবমুখর হয়ে ওঠে। র‌্যালির সামনের সারিতে নারীদের অংশগ্রহণ ছিল বিশেষভাবে দৃষ্টিনন্দন। তারা স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর লেখা সংবলিত গোলাকার আকৃতির আকর্ষণীয় বাঁশের প্রতীকী কাঠামো বুকে ধারণ করে র‌্যালিতে অংশ নেন, যা র‌্যালির সৌন্দর্য ও বৈচিত্র্য বাড়িয়ে দেয়।

র‌্যালিতে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের সাংগঠনিক ঐক্য ও শক্তির জানান দেন। এ সময় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী ও চেরাগআলী এলাকায় উৎসুক মানুষের উপস্থিতিও লক্ষ্য করা যায়। অনুষ্ঠানটির আয়োজন করেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম সাথী। তার আয়োজনে অনুষ্ঠিত র‌্যালিতে টঙ্গীর বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। র‌্যালি শেষে টঙ্গী সরকারি কলেজের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

সিরাজুল ইসলাম সাথী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠার ইতিহাস, সংগঠনের সাংগঠনিক ভূমিকা এবং গণতান্ত্রিক আন্দোলনে নেতাকর্মীদের দায়িত্বের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনকে কেন্দ্র করে টঙ্গীতে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

Facebook Comments Box
advertisement

Posted ৭:২০ পিএম | বুধবার, ১৯ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com