আজ, Tuesday

শিরোনাম
শিরোনাম

আসাক’র ‎সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন রাসেল, সাংগঠনিক সম্পাদক শাওন

শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬
আসাক’র ‎সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন রাসেল, সাংগঠনিক সম্পাদক শাওন
সংবাদটি শেয়ার করুন....

‎নিজস্ব প্রতিবেদক : ‎আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার আইন সহায়তা কেন্দ্র (আসক) ও মানবাধিকার ফাউন্ডেশনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় এ এফ এম রাসেল পাটোয়ারী সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মোঃ আল-আমিন শাওন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

‎ফাউন্ডেশনের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শাহ আলম বেপারী, নির্বাচন কমিশনার মোঃ রুহুল আমিন ও নির্বাচন কমিশনার সামসুদ্দিনের পরিচালনায় ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হয়।

‎সকল পরিচালকের মতামতের ভিত্তিতে চেয়ারম্যান ও নির্বাহী পরিচালক পদে কোন মনোনয়নপত্র জমা না পড়ায় মোঃ শামছুল আলমকে চেয়ারম্যান এবং খন্দকার সাইফুল ইসলাম সজলকে নির্বাহী পরিচালক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণা করা হয়।

‎পরে আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের জন্য প্রধান নির্বাচন কমিশনার দায়িত্ব প্রদান করেন। এরই ধারাবাহিকতায় চেয়ারম্যান, নির্বাহী পরিচালক ও নির্বাচন কমিশনারদের উপস্থিতিতে এ এফ এম রাসেল পাটোয়ারীকে সিনিয়র ভাইস চেয়ারম্যান এবং মোঃ আল-আমিন শাওনকে সাংগঠনিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষণা করা হয়।

‎নির্বাচন কমিশন জানায়, আগামী সাত দিনের মধ্যে যেসব পদে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন, সেসব পদে পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করা হবে। এর মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

Facebook Comments Box
advertisement

Posted ১২:৪৭ এএম | শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com