আজ, Sunday

শিরোনাম
শিরোনাম

আল্লারদর্গা বাজার পরিচালনা ও বার্ষিক বাজেট বিষয়ক মতবিনিময় সভা 

শনিবার, ১৮ জুলাই ২০২৬
আল্লারদর্গা বাজার পরিচালনা ও বার্ষিক বাজেট বিষয়ক মতবিনিময় সভা 
সংবাদটি শেয়ার করুন....
মোহাম্মদ মহির উদ্দীন, 
স্টাফ রিপোর্টার, খুলনা বিভাগী
 কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শিল্পনগরী আল্লারদর্গা বাজার সুষ্ঠু পরিচালনা, উন্নয়ন পরিকল্পনা ও বার্ষিক বাজেট প্রণয়ন উপলক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) বিকাল ৪ টার সময় আল্লারদর্গার নুরুজ্জামান বিশ্বাস মিলনায়তনে আল্লারদর্গা বাজার কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আল্লারদর্গা বাজার কমিটির সভাপতি মোঃ ফাইজুল ইসলাম মিন্টু লস্কর এবং সঞ্চালনা করেন মনিরুজ্জামান মনি।
উক্ত সভাই প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মোঃ শামীম রেজা মোল্লা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাহবুবুর রহমান লস্কর, খন্দকার মোঃ আরিফুর রহমান, এস. এম. হাসান, খন্দকার মোঃ জালাল উদ্দিন এবং সাজ্জাদ হোসেন সাচ্চু।
প্রধান অতিথির বক্তব্যে শামীম রেজা মোল্লা বলেন, আল্লারদর্গা বাজারকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও ব্যবসাবান্ধব বাজার হিসেবে গড়ে তুলতে বাজার কমিটি, ব্যবসায়ী ও সংশ্লিষ্ট সকলকে একসঙ্গে কাজ করতে হবে। তিনি বাজারে সরকারি বরাদ্দের মাধ্যমে জনগণের স্বার্থে একটি আধুনিক স্থাপনা নির্মাণের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি বাজারের অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা, নিরাপত্তা এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ রক্ষায় সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সভায় বক্তারা বাজারের শৃঙ্খলা রক্ষা, পরিছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, অবকাঠামোগত উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা বৃদ্ধি এবং স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় উপস্থিত ব্যবসায়ীরা বাজারের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন পরামর্শ প্রদান করেন।মতবিনিময় সভায় বাজার কমিটির সদস্য, ব্যবসায়ী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
advertisement

Posted ৪:২৩ পিএম | শনিবার, ১৮ জুলাই ২০২৬

দৈনিক গণবার্তা – গণমানুষের আওয়াজ |

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement
advertisement
advertisement

এ বিভাগের আরও খবর

আর্কাইভ

সম্পাদকঃ শাহিন হোসেন

সহকারী সম্পাদকঃ মোঃ শাহ পরান হাওলাদার

বিপিএল ভবন (৩য় তলা ) ৮৯, আরামবাগ, মতিঝিল, ঢাকা ।

মোবাইল : ০১৭১৫১১২৯৫৬ ।

ফোন: ০২-২২৪৪০০১৭৪ ।

ই-মেইল: ganobartabd@gmail.com